মোবাইল উৎপাদনে দ্বিতীয় ভারত, রয়েছে ৩০০ প্লান্ট

৩ জুন, ২০২০ ০৯:৫২  
মোবাইল উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত। এমনটাই দাবি করেছেন দেশটির আইন-বিচার, যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদ। সোমবার এক পরিসংখ্যান প্রকাশ করে তিনি জানিয়েছেন, ভারতে আপাতত ৩০০ মোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। যেখান থেকে ৩৩০ মিলিয়ন মোবাইল হ্যান্ডসেট তৈরি হয়েছে। প্রসাদের রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালে দেশে কেবল ২টি মোবাইল ম্যানুফ্যাকচারিং প্লান্ট ছিল, যেখান থেকে ৬০ মিলিয়ন মোবাইল বানানো হয়েছিল। ২০১৯ সালে ভারতে মোবাইল ফোনের ভ্যালু দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলার, যা ২০১৪ সালে কেবল ৩ বিলিয়ন ডলার ছিল। রবি শঙ্কর প্রসাদ বলেন, এখন ভারতকে ইএসডিএম খাতের একটি গন্তব্য হিসাবে বিবেচনা করার এবং বিশ্বের পরবর্তী বৃহত্তম প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে উপনীত হয়েছে সরকার।